News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ কংগ্রেসের
Image

লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ জানুয়ারি: লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল রাজ্যের সর্বত্র সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। প্রতিটি জেলা ব্লক ও মহাকুমাস্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ নজর দিয়েছে দল।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রতিটি এলাকা সফর করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর নজরদারি বজায় রেখেছেন।

বুধবার ধর্মনগরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের সাথে মিলিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন  বিধায়ক আশিষ সাহা। আমবাসা, করমছড়া ,পেচারথল এবং পানিসাগর সাংগঠনিক সভা সম্পন্ন করে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান জেলাস্তর, ব্লক স্তর ,বুথ লেভেল এজেন্ট তৈরীর যে  কর্মসূচি কংগ্রেস দল নিয়েছিল তা কতটুকু হয়েছে তা পর্যবেক্ষণ করতেই এই সফর।  ইতিমধ্যেই এই সবগুলির রিপোর্ট আগরতলা পৌঁছে গেছে।

 যদিও তিনি একটি সামাজিক কাজে ধর্মনগর এসেছেন তবুও দলের কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে ফেব্রুয়ারি মাসে যে কয়েকটি কর্মসূচি রয়েছে তার বাস্তবায়নের জন্য আলোচনা করেন।

ফেব্রুয়ারি মাসে ছাত্র যুব মহিলাদের কনভেনশন হবে আগরতলাতে। তাছাড়া সার্ভিস ম্যান, ফিশারম্যান কংগ্রেস, আইটি সেল এর ট্রেনিং সম্পন্ন হবে আগরতলাতে আগামী মাসের প্রথম দিকে। আগামী লোকসভা নির্বাচনে বিকল্প বিরোধী শক্তি হিসেবে ইন্ডিয়া জোটের উত্থান হবে বলে তিনি আশাবাদী।

বিজেপি সরকারের কুশাসন এর লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে রাজ্যে কংগ্রেসের প্রচার চলছে বলে তিনি জানান। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী। গোহাটিতে ভারত জোড়া ন্যায় যাত্রায় ত্রিপুরা থেকে ২২৫ জন প্রতিনিধি যোগদান করেছিলেন। ত্রিপুরাতেও রাহুল গান্ধী দুই দিনের সফরে আসবেন তবে কবে আসবেন এখনো তা তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন আশীষ সাহা।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top