News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদার প্রশাসনিক সভা থেকে বিএসএফ–কে নিশানা মুখ্যমন্ত্রীর
Image

মালদার প্রশাসনিক সভা থেকে বিএসএফ–কে নিশানা মুখ্যমন্ত্রীর

মালদা, ৩১ জানুয়ারি (হি. স.) : বুধবার মালদার প্রশাসনিক সভা থেকে বিএসএফ–কে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার থেকে বিএসএফ বাড়াবাড়ি করলে সোজা থানায় অভিযোগ জানাতে বললেন মুখ্যমন্ত্রী । কেউ অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, ‘শুনেছি সীমান্তে বিএসএফ অত্যাচার করছে। বিএসএফের ইনার লাইন পারমিট তৈরির কথা নয়। নামটা লিখে রাখছে, যাতে এনআরসি হলে তাড়িয়ে দিতে পারে। বিএসএফ বাড়াবাড়ি করলে থানায় জানাবেন, ব্যবস্থা নেব।’ মমতার কথায়, ‘আইনশৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রের নয়, রাজ্যের।’
এদিন সভামঞ্চ থেকে কংগ্রেস এবং বিজেপিকে একযোগে তোপ দাগেন মমতা। বিজেপি, সিপিএমকে সুবিধা করে দিতেই কংগ্রেস লড়ছে বলেও কটাক্ষ করেন। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলবে বলেও জানান তিনি। একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ফিরে আসুন। রাজ্যে শিল্প তৈরি হচ্ছে, ভয় পাবেন না।’

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top