News Flash

  • Home
  • দিনের খবর
  • বহি:রাজ্যে পাচারের পথে আটক ২৫ লক্ষাধিক টাকার গাঁজা, আটক ২
Image

বহি:রাজ্যে পাচারের পথে আটক ২৫ লক্ষাধিক টাকার গাঁজা, আটক ২

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩১ জানুয়ারি: ফের নেশা বি‌রোধী অ‌ভিযা‌নে বড়সড় সাফল‌্য পেল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি থানার পু‌লিশ। বুধবার দুপু‌রে ত্রিপুরা‌ থে‌কে অস‌মে প্রবেশ করা‌ এএস০১-কিউ‌সি-৮১৬৫ নম্ব‌রের এক‌টি ছয় চাকার ক‌ন্টেনার গা‌ড়ি চুরাইবা‌ড়ি ওয়াচ‌পো‌ষ্টে পৌঁছালে গা‌ড়ি‌টি‌তে আগাম খব‌রের ভি‌ত্তি‌তে দলবল নি‌য়ে তল্লা‌শি ক‌রেন গেট ইনচার্জ প্রণব মি‌লি।

এ‌তে গা‌ড়ির বি‌ভিন্ন গোপন জায়গা থে‌কে ৪৫ প‌্যা‌কে‌টে ২৭৫ কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার হয়। যার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক ২৫ লক্ষা‌ধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

এ কা‌ন্ডে গা‌ড়ির চালক ও সহচাল‌কে‌ আটক‌ ক‌রে‌ছে পু‌লিশ। তা‌দের নাম যথাক্রমে দ্বীপকুমার হাজং ও রা‌জিব ক‌লিতা। তাদের বা‌ড়ি অস‌মের ব‌কো‌তে। ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ। প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে গাঁজা বোঝাই গা‌ড়ি‌টি ত্রিপুরা রা‌জ্যের প্রায় ২০ টি পু‌লি‌শি চেকগেট অ‌তিক্রম ক‌রে অস‌মে প্রবে‌শের পর ধরা পড়ায় অ‌নে‌কে ত্রিপুরা পু‌লি‌শের ভূমিকা নি‌য়ে স্বাভা‌বিকভা‌বে নানা প্রশ্ন তোল‌তে শুরু ক‌রে‌ছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top