News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেতাজী চেতনা মঞ্চের উদ্যোগে নেতাজীর জন্মতিথিতে আলোচনা সভা অনুষ্ঠিত
Image

নেতাজী চেতনা মঞ্চের উদ্যোগে নেতাজীর জন্মতিথিতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি : সোমবার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যস্তরে নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মতিথিকে সামনে রেখে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে নেতাজি চেতনা মঞ্চ, ত্রিপুরা শাখা। সহযোগিতায় ছিল ম্যানকাইন্ড এয়ারন্যাস প্ল্যাটফর্ম, যোগেন্দ্রনগর, আগরতলা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত ডঃ জয়ন্ত চৌধুরী, নেতাজী গবেষক, শিক্ষাবিদ, সমাজসেবী এবং কলকাতা থেকে আগত সাপ্তাহিকভাবে প্রকাশিত “আলিপুর বার্তা” পত্রিকার সম্পাদক এবং সুদূর পুরুলিয়া থেকে আগত রাজশেখর চক্রবর্তী, নেতাজী চক্ষু হাসপাতাল।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রেখেছেন নিতাই চন্দ্র দাস, নেতাজি চেতনা মঞ্চ, ত্রিপুরা শাখা। এছাড়াও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইগনো- এর রিজিওন্যাল ডাইরেক্টর বিশ্বজিৎ ভৌমিক, প্রিন্সিপ্যাল কর্ডইনেটর অনুরুদ্ধ মাহাত, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ভক্তি প্রভানন্দ।

অনুষ্ঠানটিতে নেতাজীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মঞ্চের বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় ২ শতাধিক শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি।  

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top