News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তির বাজার জেলা হাসপাতালে একইসাথে তিনটি বাচ্চার জন্ম দিল মহিলা
Image

শান্তির বাজার জেলা হাসপাতালে একইসাথে তিনটি বাচ্চার জন্ম দিল মহিলা

শান্তিরবাজার, ৩০ জানুয়ারি: শান্তির বাজার জেলাহাসপাতালের চিকিৎসা পরিষেবার আরেকধাপ এগিয়ে গেলো।  জেলা হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেলো চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল ৮ টা ৫৭ মিনিট নাগাদ সাব্রুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে স্হানান্তর করা হয়েছেন। জানা গিয়েছেন, মহিলা গর্ভবতী হবার পরেও কোনো প্রকার পরীক্ষা করাননি। মহিলার পূর্বে দুইটি সন্তান থাকায় ও মহিলার হাইপ্রেসার থাকার ফলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মহিলাকে স্হানান্তর করা হয়েছে। এই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎক। 

সেই সময় জেলা হাসপাতালে গাইনো স্পেশালিষ্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিল চিকিৎসক ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিক ভাবে তিনটি ফুট ফুটে সন্তানের জন্ম দিলেন মহিলা। প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে দুইটি পুত্র সন্তানের জন্মদিলো মহিলা। জানা যায়  মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে। 

তবে তিন সন্তানের ওজন কম। যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে ১ পয়েন্ট ৩ কেজি, দ্বিতীয়টি ১ পয়েন্ট ৫ কেজি ও তৃতীয়টি ১ পয়েন্ট ৪ কেজি। একইসাথে নরমাল ডেলিভারি তিন সন্তানের জন্মের খবর পেয়ে তিন সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে জেলা হাসপাতালে দ্রুততার সহিত ছুটে গিয়েছেন শিশু ডাক্তার প্রসেনজিৎ দাস। ডাক্তার প্রসেনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনো পর্যন্ত তিনটি শিশু সুস্থ রয়েছে। তিনটি শিশুর শারিরিক বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশুনা করছে ডাক্তার প্রসেনজিৎ দাস। 

ডাক্তার কৌশিক মহাজন জানিয়েছেন, এইধরনের ঘটনা শান্তির বাজার জেলা হাসপাতালে প্রথমবারের মতোহয়েছে। আজকের এই চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরেকধাপ এগিয়ে গেল।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top