News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার মজুরি না পেয়ে গন্ডাছড়া আমবাসা সড়ক অবরোধ এবং ব্লক অফিসে তালা ঝুলালো শ্রমিকরা
Image

রেগার মজুরি না পেয়ে গন্ডাছড়া আমবাসা সড়ক অবরোধ এবং ব্লক অফিসে তালা ঝুলালো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৯ জানুয়ারি: রেগার মজুরি না পেয়ে গন্ডাছড়া আমবাসা সড়ক অবরোধ করলেন রেগার শ্রমিকেরা। অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ, দুর্ভোগ চরমে যাত্রীরা। আজ সকাল সাতটায় গন্ডাছড়া আমবাসা পূর্ব হরিপুর ভিসি বারো কার্ড রেগার শ্রমিকেরা রেফার বকেয়া মজুরির দাবিতে রাস্তা অবরোধ করেন। অভিযোগ দীর্ঘ পাঁচ মাস ধরে অক্টোবর মাস থেকে রেগার মজুরি পাচ্ছেন না। দীর্ঘ অপেক্ষার পর আজ বাধ্য হয়ে রাস্তায় বসলেন। এই অবরোধের ফলে দুদিন থেকেই আটকে পরে বিভিন্ন গাড়ি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডুমন নগর আরডি ব্লক ভিডিও এবং মহকুমার ডিসিএন আরক্ষা প্রশাসন। অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করেও সমস্যার সমাধান করতে পারেননি তারা। তাদের দাবি কবে তাদের মজুরি দেওয়া হবে প্রতিশ্রুতি দিলে রাস্তার অবরোধ তুলেবেন। পরবর্তীতে বেলা একটা পর্যন্ত সমস্যার সমাধান না হলে পরিশেষে অবরোধকারীরা আর ডি ব্লক ডুমুর নগর ব্লক কর্মচারীদের রেখে তারা ঝুলিয়ে দেন।

পরিশেষে মহকুমার শাসক এস ডি এম অরিন্দম দাস বিকাল ৩ টায় প্রতিশ্রুতি দেন যে ২০ দিনের মধ্যে রেগার মজুর প্রদান করা হবে। প্রতিশ্রুতি পেয়ে রেগার শ্রমিকেরা পথ অবরোধ এবং ব্লকের তালা খুলে দিয়েছেন এদিন।

Releated Posts

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top