News Flash

  • Home
  • দিনের খবর
  • পাটনায় ইডি-র দফতরে হাজিরা দিলেন লালু, মেয়ে মিসা বললেন জনগণ সবকিছু দেখছে
Image

পাটনায় ইডি-র দফতরে হাজিরা দিলেন লালু, মেয়ে মিসা বললেন জনগণ সবকিছু দেখছে

পাটনা, ২৯ জানুয়ারি (হি.স.): জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সোমবার সকালে পাটনায় ইডি-র দফতরে হাজিরা দেন লালু, তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল, সেই মতো এদিন ইডি-র মুখোমুখি হয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী।

এদিকে, এই সমনের বিরোধিতায় এদিন পাটনায় ইডি-র দফতরের সামনে জড়ো হন বিপুল সংখ্যক আরজেডি কর্মীরা, তাঁরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। লালুর মেয়ে মিসা ভারতী বলেছেন, “এটা নতুন কিছু নয়। যারা তাঁদের সঙ্গে যাচ্ছেন না, তাঁদের কাছেই এই শুভেচ্ছা কার্ড পাঠানো হচ্ছে। যখনই কোনও সংস্থা আমাদের পরিবারকে ফোন করে, আমরা তাঁদের সহযোগিতা করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই।” মিসা বলেছেন, “সবকিছুই দেশবাসীর সামনে, জনগণ সব দেখছেন।”

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top