News Flash

  • Home
  • দিনের খবর
  • এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ছিল চমৎকার, নারী শক্তি নিয়ে হয়েছে আলোচনা : প্রধানমন্ত্রী
Image

এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ছিল চমৎকার, নারী শক্তি নিয়ে হয়েছে আলোচনা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি স.): এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ছিল চমৎকার, কুচকাওয়াজে নারী শক্তি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন ২০২৪ সালের প্রথম মন-কি-বাত অনুষ্ঠানে বলেছেন, “যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং দিল্লি পুলিশের মহিলা কন্টিনজেন্টস কর্তব্য পথে পদযাত্রা শুরু করে, তখন প্রত্যেকেই গর্বের অনুভূতি অনুভব করেছিলেন।”

প্রধানমন্ত্রীর কথায়, “এবার কুচকাওয়াজে ২০টি মার্চিং কন্টিনজেন্টের মধ্যে ১১টি মহিলা কন্টিনজেন্টস ছিল৷ ট্যাবলোতে সমস্ত শিল্পীও ছিলেন নারী। সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৫০০ কন্যা অংশ নেন। অনেক মহিলা শিল্পীও ভারতীয় বাদ্যযন্ত্র যেমন শঙ্খ, নাগরা বাজাচ্ছিলেন। ডিআরডিও-র ট্যাবলোও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। এটি দেখিয়েছে কিভাবে নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে দেশকে রক্ষা করছে, তা জল, স্থল, আকাশ, সাইবার বা মহাকাশ হোক।”

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top