News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি : টার্গেট ১৩৪ রান, উইকেট ৭টি মরশুমে দ্বিতীয় জয়ের সন্ধানে ত্রিপুরা
Image

রঞ্জি : টার্গেট ১৩৪ রান, উইকেট ৭টি মরশুমে দ্বিতীয় জয়ের সন্ধানে ত্রিপুরা

কর্ণাটক-‌ ২৪১ & ১৫১

ত্রিপুরা-‌ ২০০ & ৫৯/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। সরাসরি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ত্রিপুরা। কর্ণাটক জয় করতে শেষ দিন সোমবার ত্রিপুরার দরকার আরও ১৩৪ রান। হাতে রয়েছে ৭ উইকেট। ব্যাটসম্যান-‌রা যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করতে পারেন তাহলে মরশুমে দ্বিতীয জয় পাবে ত্রিপুরা। অপরদিকে কর্ণাটকও চাইবে বোলারদের হাত ধরে জয়ে ফিরতে। ফলে শেষ দিন ২২ গজের লড়াই হবে জমজমাট। সফররত দলের ২৪১ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ২০০ রান করে। ৪১ রানে এগিয়ে থেকে ত্রিপুরার বোলারদের পাল্টা আক্রমণে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় কর্ণাটক। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করে। দ্বিতীয দিনের ৯ উইকেটে ১৯৮ রান নিয়ে খেলতে নেমে রবিবার আরও ২ রান যোগ করার পর শেষ উইকেটটি হারায় ত্রিপুরা। ৪১ রানে লিড নিয়ে দ্বিতীয ইনিংসে খেলতে নেমেই ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের মুখে পরে ক্রমাগত উইকেট হারাতে থাকে সফররত দল। কর্ণাটক ৫১.‌৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান করতে সক্ষম হয়। ৭ নম্বরে ব্যাট করতে নেমে উইকেট রক্ষক এস সরথ যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে কর্ণাটকের স্কোর ১০০ রানের গন্ডি পার হতো না। সরথ ৯৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। এছাড়া দলের পক্ষে কিষান এস বেদারে ৫৯ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪২, ভি ভাইসাক ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দলনায়ক ময়াঙ্ক আগরওয়াল ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ২৯ রানে এবং রাণা দত্ত ৩৯ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করেন। সুদীপ চ্যাটার্জি ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে এবং গণেশ সতীশ ২৮ বল খেলে ৩ রানে অপরাজিত রয়েছেন। শ্রীদাম পাল ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top