ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। প্রস্তুতি জোর কদমে। হরলাল সাহা স্মৃতি সেভেন এ সাইড দিবারাত্রি প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে। তিন দিনব্যাপী আয়োজিত এই প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট হবে বরদোয়ালি পেট্রোল পাম্পের নিকটে যুবক সংঘ ক্লাব সংলগ্ন মাঠে। উদ্যোক্তা ৩৩ নং ওয়ার্ড যুব মোর্চা। চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ ফুট উচ্চতার সুদৃশ্য ট্রফির সঙ্গে নগদ ১৫০০০ টাকা। রানার্সআপ দল পাবে ট্রফির সঙ্গে নগদ ৭ হাজার টাকা। এছাড়া, ম্যান অব দ্যা সিরিজ রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তিন দিন ব্যাপি আয়োজিত এই প্রতিযোগিতায় নাম জমা দিতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে। যুবক সংঘ মাঠের পাশে গৌতম দাসের দোকানে অথবা ৭০৮৫৩২৭৩৮৪ ফোন নম্বরে যোগাযোগ করে এন্ট্রি ফি জমা দেওয়া যাবে। আজ, রবিবার বিকেলে যুবক সংঘের মাঠে কর্পোরেটর অভিজিৎ মৌলিক এর উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়। উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি বিকেল চারটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা ক্রিকেট টিমের সঙ্গে সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের এর মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে।

জেআরসি-র প্রীতি ম্যাচ দিয়ে উদ্বোধন যুবক সংঘের মাঠে প্রাইজমানি ক্রিকেট
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















