News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিশুদের শৈশব বিকাশে অভিভাবকদের যত্নশীল হতে হবে: মুখ্যমন্ত্রী
Image

শিশুদের শৈশব বিকাশে অভিভাবকদের যত্নশীল হতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি: শিশুদের শৈশব বিকাশে অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তিনি বলেন তাদের শৈশব বিকাশে বিঘ্ন ঘটলে ভবিষ্যৎ সঠিক পথে পরিচালিত হবে না। এজন্য প্রত্যেক অভিভাবককে যত্নশীল হতে হবে।

রবিবার ‘আমাদের ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত ১৯ তম শিশুমেলার উদ্বোধন করে এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই শিশুমেলা চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত। ক্লাব প্রাঙ্গনে আয়োজিত ৪ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আধ্যাত্মিকতা ও বুদ্ধিমত্তার বিকাশের জন্য এধরণের শিশুমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই উদ্যোগের জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামীদিনে সকলে মিলে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন শ্রী সাহা।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top