News Flash

  • Home
  • দিনের খবর
  • নীতীশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে : দিলীপ ঘোষ
Image

নীতীশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে : দিলীপ ঘোষ

খড়গপুর, ২৮ জানুয়ারি (হি.স.): নীতীশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “তাঁর (নীতীশ কুমার) রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, বিজেপি তাঁকে মেনে নেবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা শুধু দেখার অপেক্ষায় রয়েছি কিভাবে বিষয়গুলি উন্মোচিত হয়।”। দিলীপ যোগ করেছেন, “বিহারের রাজনীতি বড়ই অদ্ভুত। নীতীশ কুমার নির্বাচনে জয়ী হওয়ার পর তিনবার (মুখ্যমন্ত্রী হিসেবে) শপথ নেন – কখনও লালু প্রসাদ যাদবের সঙ্গে আবার কখনও অন্য কারও সঙ্গে। তিনি সরকার গঠন করেছেন (আরজেডির সঙ্গে), কিন্তু তেজস্বী যাদবের অবস্থাও ভালো নয়।”

কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “কেউ কোথাও আপস করছে না। কেরলে কংগ্রেস ও সিপিএম মুখোমুখি হচ্ছে। অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যেতে রাজি নন। এমনকি নীতীশ কুমারও তাঁদের সঙ্গে একমত হননি… যেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে সে হারতে বাধ্য… না কেউ তাঁদের সঙ্গে আসতে চায়, না কেউ তাঁদের সঙ্গে আসন ভাগাভাগি করতে প্রস্তুত৷ কংগ্রেসের অবস্থা আরও খারাপ হবে।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top