News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি ক্রিকেটে আজ ত্রিপুরার মুখোমুখি সৌরাষ্ট্র
Image

নাইডু ট্রফি ক্রিকেটে আজ ত্রিপুরার মুখোমুখি সৌরাষ্ট্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৭ জানুয়ারি।। অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফি ক্রিকেটে নিজেদের ঘরের মাঠে তৃতীয় ম্যাচে সফরকারি উড়িষ্যার বিপক্ষে ইনিংসে লিড নিয়ে ম্যাচ ড্র করে প্রথম তিন পয়েন্ট ঝুলিতে সংগ্রহ করার পর, আগামীকাল চতুর্থ ম্যাচ খেলতে নামবে ত্রিপুরা। চার দিনের ম্যাচে এবার ত্রিপুরার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। রাজকোটে স্বরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম গ্রাউন্ডে আয়োজিত দুই দলের চূড়ান্ত ব্যাট বলের লড়াই শুরু হবার আগে ক্রিকেটাররা শনিবার সেরে নিল তাদের শেষবারের মতো অনুশীলন। এদিন দীর্ঘ সময় ক্রিকেটাররা অনুশীলন করে মাঠে। তবে তৃতীয় ম্যাচে উড়িষ্যার বিপক্ষে মাঠে নামা দলটি স্বরাষ্ট্রের বিপক্ষে নামার সম্ভাবনা রয়েছে। লক্ষ্য একটাই পয়েন্ট ছিনিয়ে নেওয়া। এবারের এই টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে যথাক্রমে চন্ডিগড় ও পাঞ্জাবের কাছে ইনিংসে জঘন্য পরাজয় স্বীকার করার পর ত্রিপুরা ঘরের মাঠে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। অবশেষে এতে সফলও পায় দল। ব্যাট বল উভয় বিভাগেই তৃতীয় ম্যাচে খানিকটা লড়াই করতে সক্ষম হয় ক্রিকেটাররা। তাই গত ম্যাচের সাফল্য ধরে রাখার প্রত্যাশা নিয়েই আগামীকাল রবিবার সৌরাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে রাজ্যের ক্রিকেটাররা।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top