News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ
Image

কমলপুরে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৭ জানুয়ারি।। কমলপুর শহরের আপনজন ক্লাবের উদ্যোগে শুক্রবার থেকে মডেল স্কুলের মাঠে শুরু হয়েছে তিন দিন ব্যাপী গৌতম বিশ্বাস স্মৃতি নকআউট প্রাইজ মানি সেভেন সাইড ক্রিকেট টুর্নামেন্ট। 

এদিন বেলা দুইটায় তিন দিন ব্যাপী গৌতম বিশ্বাস স্মৃতি নকআউট সেভেন সাইড ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিতি ছিলেন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক আয়ুস শ্রীবাস্তব, বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল, কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য সুজিত বনিক, আপনজন ক্লাব সম্পাদক বিদ্যুত লোধ। এই ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মোহনপুর বনাম বিশাল স্কোর। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব এবং অনুষ্ঠানের অতিথি কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক আয়ুস শ্রীবাস্তব যুবকদের উদ্দেশ্যে সুস্থ সবল শরীর গঠন করতে গেলে খেলাধুলার প্রয়োজনীয়তা অপুরনীয়। কিন্তু, কিছু সংখ্যক যুবক খেলাধুলায় মননিবেশ না করে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। শুধু তাই নয়, এখন বিভিন্ন জায়গায় যুবকরা নেশায় আসক্ত হচ্ছে। এতে ধ্বংসের পথে যাচ্ছে যুবসমাজ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top