ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এপেক্স কাউন্সিলের মেম্বার এবং অফিস বেয়ারার বাছাইয়ের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে। উচ্চ আদালতের নির্দেশক্রমে প্রাক্তন রাজ্য ইলেকশন কমিশনার কিশোর আম্বুলিকে ইলেক্টরাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ইলেক্টোরেল অফিসারের স্বাক্ষর সম্বলিত নির্বাচনী নির্ঘণ্ট আজ, শনিবার ঘোষণা করা হয়েছে। নির্বাচনী নির্ঘন্ট অনুযায়ী ৩ ফেব্রুয়ারি, বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ ফেব্রুয়ারি বারোটা থেকে তিনটের মধ্যে ভোটার তালিকা নিয়ে কোন আপত্তি বা দাবি জানানো যাবে। ৬ ফেব্রুয়ারি বারোটা থেকে চারটার মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র সংগ্রহ করে তা জমা দেওয়া যাবে। ১২ ফেব্রুয়ারি বেলা ১১ঃ০০ টায় মনোনয়নপত্র স্কুটিনির পর বিকেল চারটায় বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। ১৩ ফেব্রুয়ারি দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের পর বিকেল চারটায় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ১৫ ফেব্রুয়ারি বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচন এবং বেলা দেড়টা থেকে গণনার কার্যক্রম শুরু হবে। নির্বাচনী প্রক্রিয়ার পুরোটাই হবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের শহরস্থিত সদর কার্যালয়ে।

ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৫ই ফেব্রুয়ারি
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















