News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচল প্রদেশের উনা জেলায় স্কুল পরিদর্শনে মুখ্যমন্ত্রী সুখু
Image

হিমাচল প্রদেশের উনা জেলায় স্কুল পরিদর্শনে মুখ্যমন্ত্রী সুখু

শিমলা, ২৭ জানুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশের উনা জেলায় আচমকাই সরকারি সেকেন্ডারি স্কুল পরিদর্শনে হাজির হন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সখু। শনিবার সরকারি স্কুলে হাজির হয়ে তিনি স্কুলের পুরোনো আবাসন সারিয়ে তোলার নির্দেশ দেন।

সেইসঙ্গে স্কুল প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লুডি)স্কুল আবাসন মেরামতির সব কাজ করবে তার ফলে পড়ুয়ারা পড়াশোনা করার জন্য একটা ভালো পরিবেশ পাবে। বিদ্যালয়ে খেলার মাঠের জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন সুখবিন্দর সিং সুখু। গাগরেট বিধানসভা কেন্দ্রে একদিনের সফরে সুখু সরকারি স্কুলের সমস্ত ক্লাসরুম পরিদর্শন করেন। পড়ুয়াদের আরও কঠোর পরিশ্রম করার নির্দেশও দেন তিনি। শুধু তাই নয় তিনি স্কুলের শিক্ষকদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, প্রতিবছরই রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়ন করার চেষ্টা করে।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top