News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘অপারেশন লোটাস ২.০’-এর মাধ্যমে বিজেপি দিল্লি সরকারের পতনের চেষ্টা করছে : আতিশি সিং
Image

‘অপারেশন লোটাস ২.০’-এর মাধ্যমে বিজেপি দিল্লি সরকারের পতনের চেষ্টা করছে : আতিশি সিং

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : ‘অপারেশন লোটাস ২.০’-এর মাধ্যমে বিজেপি দিল্লি সরকারের পতনের চেষ্টা করছে, একথা বলেন এএপি নেত্রী আতিশি সিং। শনিবার তিনি একটি সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

আতিশি এদিন অভিযোগ করে বলেন, বিজেপি ‘অপারেশন লোটাস ২.০’- অভিযানের মাধ্যমে দিল্লি সরকারের পতন ঘটাতে চাইছে। তিনি অভিযোগ করে আরও বলেন, বিজেপি, এএপি-র কিছু নেতাকে ঘুষ দিয়ে দল থেকে পদত্যাগ করতে প্ররোচিত করছে। এএপি নেত্রী এবং মন্ত্রী জানান, ভারতীয় জনতা পার্টি ‘অপারেশন লোটাস ২.০’ অভিযান শুরু করেছে । যাকে কাজে লাগিয়ে বিজেপি গণতান্ত্রিকভাবে নির্বাচিত এএপি দলের পতনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাতজন সাংসদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে, তাঁরা জানিয়েছে বিজেপির কিছু ব্যক্তি তাদের বলেছে, খুব শীঘ্রই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। তারপর তাদের বিজেপিতে যোগদান করার জন্য বলা হয়েছে। ২৫ কোটি টাকা তাদের বিজেপির পক্ষ থেকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও এদিন আতিশি অভিযোগ করেন। তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে বিজেপি রাজ্যগুলির ক্ষমতা দখল করার চেষ্টায় আছে।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top