ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। আগরতলা শহরতলী ভট্টপুকুরস্থিত নাগেরজোলা মডার্ন ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে চলছে এখন নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হলো পুরুষ ও মহিলাদের ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। শনিবার সকালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম স্থানাধিকারীরা হলেন যথাক্রমে নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন, ডক্টর বি আর আম্বেদকর প্লি সেন্টারের অনিমেষ দে ও রানির বাজার প্লে সেন্টারের তনয় ভৌমিক। অপরদিকে মহিলা বিভাগে প্রথম তিন স্থানাধিকারীরা হলেন রানির বাজার প্রে সেন্টারের অরিজিতা সাহা, বাধারঘাট সাই সেন্টারের রিসিকা দেব ও কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরী। দুই বিভাগই প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হবে। সকালে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা।

মডার্ন ক্লাবের ক্রস কান্ট্রিতে সেরা আকাশ ও অরিজিতা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















