News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত করিমগঞ্জের সোনাতোলা বিএসএফ ক্যাম্পে
Image

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত করিমগঞ্জের সোনাতোলা বিএসএফ ক্যাম্পে

পাথারকান্দি (অসম), ২৬ জানুয়ারি (হি.স.) : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৭৫-তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন সোনাতোলা বিএসএফ ক্যাম্পে।

আজ শুক্রবার বিশিষ্টজনের উপস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ১৩৪ নম্বর সোনাতোলা বিএসএফ ক্যাম্পে গোটা দেশের সঙ্গে সংগতি রেখে ৭৫-তম প্রজাতন্ত্র দিবস পালন করেছেন জওয়ানরা। আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ১৩৪ নম্বর বিএসএফ-এর কমান্ডেন্ট রবীন্দ্র কুমার। এর পর আয়োজিত অনুষ্ঠানে সোনাতোলা ১৩৪ নম্বর বিএসএফ ক্যাম্প সংলগ্ন মাঠে বিএসএফ জওয়ান সহ এলাকার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে অনুষ্ঠানে বিশিষ্টজনেরা প্রজাতন্ত্র দিবসের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম বিশ্বদ্যালয়ের প্রফেসর ড. এন গঙ্গা বুসান, মণীষ তোমর, বিএসএফ-এর কমান্ডেন্ট রবীন্দ্র কুমার, সেকেন্ড কমান্ডেন্ট অজয় ভাট, ডেপুটি কমান্ডেন্ট এইচএস তোমর, বিএসএফ-এর বিভিন্ন স্তরের আধিকারিক-জওয়ান ও এলাকার বিশিষ্টজন।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top