News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষনের দায়ে সাজা ঘোষনা টিএসআর জওয়ানের
Image

নাবালিকা ধর্ষনের দায়ে সাজা ঘোষনা টিএসআর জওয়ানের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ জানুয়ারি: নাবালিকাকে ধর্ষনের দায়ে এক টিএসআর জওয়ানকে ২০ বছরের কারাদণ্ড , ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ডের বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

উল্লেখ্য টি এস আর জওয়ান বাবুল দাস ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর বিশালগড় থানা এলাকায় এক নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ করেন। ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত বাবুল দাসের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে বিশালগড় মহিলা থানার পুলিশ ২০২০ সালের ২০ সেপ্টেম্বর অভিযুক্ত বাবুল দাসকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

অবশেষে বৃহস্পতিবার সমস্ত সাক্ষ্যবাক্য গ্রহন করার পর বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অভিযুক্ত বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

 ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি ধারায় আসামিকে ২০ বছর কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় আসামিকে তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ৬ মাসের কারাবাসের সাজা ঘোষণা করা হয়।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top