News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যান দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু স্বামী- স্ত্রীর
Image

যান দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু স্বামী- স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি: যান দুর্ঘটনা থেমে নেই রাজ্যে। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার দুপুরেও এমন একটি দুর্ঘটনা ঘটেছে। এদিন মোহনপুর বাজার এলাকায় এক ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্বামী স্ত্রী।

ঘটনার বিবরণে মৃতের ছেলে জানিয়েছেন, তার কাছে খবর যায় যে, মোহনপুর এলাকায় তার বাবা ও মায়ের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মোহনপুর বাজার এলাকার এক মিষ্টির দোকান থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ইট বোঝাই এক ট্রাক গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দিলে উভয়েই রক্তাক্ত অবস্থাতে রাস্তায় ছিটিয়ে পরেন। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও। প্রত্যক্ষদর্শীরা দমকলে খবর দিলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেছেন। মৃতের নাম নির্মল সাহা(৬৭) এবং তার স্ত্রীর নাম প্রজাপতি কুড়ি(৪৭)। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top