News Flash

  • Home
  • প্রধান খবর
  • মৃতদেহ নিয়ে যাওয়ার পথে বালুরঘাটে দুর্ঘটনার কবলে শববাহী গাড়ি, জখম ৬
Image

মৃতদেহ নিয়ে যাওয়ার পথে বালুরঘাটে দুর্ঘটনার কবলে শববাহী গাড়ি, জখম ৬

বালুরঘাট, ২৫ জানুয়ারি (হি.স.): দক্ষিণ দিনাজপুরে মৃতদেহ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শববাহী গাড়ি। বৃহস্পতিবার ভোরে জেলার বালুরঘাট পুরসভার মঙ্গলপুর এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা র পর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উলটে যায় শববাহী গাড়িটি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়িতে থাকা ছয়জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালক মোবাইল নিয়ে গাড়ি চালাচ্ছিল। সেই মোবাইল পড়ে যায়। যা তুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। পরে পুলিশ গাড়িটিকে নিজেদের হেপাজতে নেয়। অন্যদিকে, আরেকটি শববাহী গাড়িতে দেহটি হিলির সিদাই বাহাদুরপুরে পাঠানো হয়। এদিকে পথ দুর্ঘটনায় গাড়িতে থাকা ছয়জন কমবেশি জখম হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top