News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রজাতন্ত্র দিবসে সম্ভাব্য যে কোনও ঘটনা মোকাবিলায় সতর্ক রয়েছে পুলিশ, আশ্বাস কাশ্মীরের আইজিপি-র
Image

প্রজাতন্ত্র দিবসে সম্ভাব্য যে কোনও ঘটনা মোকাবিলায় সতর্ক রয়েছে পুলিশ, আশ্বাস কাশ্মীরের আইজিপি-র

শ্রীনগর, ২৪ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে প্রজাতন্ত্র দিবসের দিন সম্ভাব্য যে কোনও ঘটনা মোকাবিলায় সতর্ক রয়েছে পুলিশ। বুধবার এই আশ্বাস দিয়েছেন কাশ্মীরের আইজিপি বিধি কুমার বির্ধি। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা এজেন্সিগুলি যে কোনও সম্ভাব্য ঘটনা মোকাবিলায় সতর্ক রয়েছে। বুধবার শ্রীনগরের বখশি স্টেডিয়ামে ফুল ড্রেস রিহার্সালে বক্তৃতার সময় কাশ্মীরের আইজিপি বলেছেন, প্রজাতন্ত্র দিবসের উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমগ্র নিরাপত্তা ব্যবস্থা উচ্চ সতর্কতায় থাকবে।

তিনি আশা প্রকাশ করে বলেছেন, ২৬ জানুয়ারি কোনও বিধিনিষেধ থাকবে না, সবাইকে উদযাপনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান তিনি। আইজিপি বলেছেন, “শ্রীনগর জেলা এবং অন্যান্য পার্শ্ববর্তী এলাকায় ভাল নিরাপত্তা ব্যবস্থা আছে। এছাড়াও, নিরাপত্তা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রয়েছে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top