হাইলাকান্দি (অসম) ২৪ জানুয়ারি (হি.স.) : পরিবহন, আবগারী ও ম্যস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে মোটর সাইকেল রেলিতে নেতৃত্ব দেবেন। পরিবহন মন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় লালা পুলিশ স্টেশন থেকে রেলি শুরু করবেন। এরপর তিনি সকাল সাড়ে নটা নাগাদ হাইলাকান্দি ডিসি অফিসে পৌঁছে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক সভায় যোগ দেবেন। এরপর সকাল ১১ টায় তিনি পুনরায় পাঁচগ্রামের উদ্দেশে রেলিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবেন। বেলা বারোটায় পাঁচ গ্রামে তিনি সড়ক নিরাপত্তার সচেতনতা সংক্রান্ত এক জনসভায় যোগ দেবার পর বিকেল ২টা নাগাদ বদরপুর দেওরাইল হাইস্কুলেও অনুরুপ আরেকটি পথ নিরাপত্তার সচেতনতামূলক জনসভায় অংশ নেবেন। এরপর পরিবহন মন্ত্রী শিলচর পৌঁছে নরসিংতুলায় একটি ফ্লাওয়ার্স শোর উদ্বোধন করার কথা রয়েছে।

বৃহস্পতিবার হাইলাকান্দিতে মন্ত্রী পরিমলের মোটর সাইকেল রেলি
Tags:
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















