News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি: সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন
Image

করিমগঞ্জের সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি: সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন

করিমগঞ্জ (অসম) ২৪ জানুয়ারি (হি.স.) : প্রতিবছরের ন্যায় এবছরও আগামী ২৬ শে জানুয়ারি, শুক্রবার যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জে সাধারণতন্ত্র দিবস পালন করা হচ্ছে। ২৬ শে জানুয়ারী সকাল ৯ টায় করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। থাকছে প্যারেড ও মার্চপাস্ট।এতে বিএসএফ ও সরস্বতী বিদ্যানিকেতনের ব্যান্ড সহযোগে ১৫ এপি(আইআর) ব্যাটেলিয়ান,করিমগঞ্জ জেলা পুলিশ, সিআরপিএফ, হোমগার্ড, ভারত স্কাউট ও গাইড, এনসিসির জওয়ানরা এবং বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে থাকছে বিভিন্ন বিভাগের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন, বিহু, ধামাইল, মনিপুরী ও চা বাগান এলাকার কলা ও সংস্কৃতির প্রদর্শন, এসডিআরএফ কর্তৃক অগ্নি নির্বাপক পরিষেবার মহড়া ইত্যাদি।

তারপর থাকছে খেলাধুলা, যোগাসন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকারীদের সংবর্ধনা। পাশাপাশি হিতাধিকারীদের মধ্যে সরকারি অনুদান বন্টন। ১৬ তম ব্যাটালিয়ান বিএসএফ কর্তৃক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী। এতে প্যারেড ও মার্চ পাস্ট, ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। এদিকে ওইদিন করিমগঞ্জের রোটারি ক্লাব, ভারত বিকাশ পরিষদ, রোটারি ক্লাব অফ বর্ডারল্যান্ড এবং বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার সৌজন্যে জেলা কারাগারের কয়েদি, সিভিল হাসপাতাল ও রেডক্রস হাসপাতালের রোগীদের এবং চাইল্ড কেয়ার হোমে ফলমূল, বিস্কুট, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হবে।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে করিমগঞ্জে অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের ব্যবস্থাপনায় রক্তদান শিবির, স্কুল সমূহের পরিদর্শকের ব্যবস্থাপনায় লাতু মালেগড়ে ছাত্র-ছাত্রীদের প্রদর্শনীমূলক ভ্রমণ, নেশা মুক্তির উপর সচেতনতা কার্যসূচী। এদিকে এর আগে ২৬ শে জানুয়ারি সকাল ৫ টা ৩০ মিনিটে পতাঞ্জলি যোগা সমিতির ব্যবস্থাপনায় করিমগঞ্জ শহরে প্রভাত ফেরীর মধ্য দিয়ে এই দিবস পালনের সূচনা করা হবে। তারপর থাকছে করিমগঞ্জ শহরের জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে সকাল ৬ টা ৩০ মিনিটে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন। সকাল ৭ টায় জনগণের বাসগৃহ, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন, এতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে যথাযোগ্য মর্যাদায় এবং সঠিক ভাবে নাগরিকদেরকে নিজ নিজ বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানানো হয়েছে। সকাল ৭ টা ৩০ মিনিটে সরকারি কার্যালয় ভবন শিক্ষাপ্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান ইত্যাদিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় ২০ মিনিটে নেতাজি ব্যায়াম সংঘের সদস্যদের জাতীয় পতাকা সহ শহর পরিক্রমা। এদিকে সকাল ৮ টা ৩০ মিনিটে করিমগঞ্জ শহরের স্টেশন রোডস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে এবং ডাকবাংলো রোডের শহীদ বেদীতে মুখ্য অতিথি কর্তৃক পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়া ওইদিন দুপুর ২ টায় ডিসি একাদশ ও ডিএসএ একাদশের মধ্যে প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৫ টায় সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অবনমন। সন্ধ্যা ৬ টায় সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত ভবন, জনগনের বাসগৃহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে আলোকসজ্জা করা হবে। সাধারণতন্ত্র দিবসের অনুরূপ কার্যসূচী জেলার সব রাজস্ব চক্রেও অনুষ্ঠিত হবে। সাধারণতন্ত্র দিবসের এই কার্যসূচিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top