News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামীকাল ‘আমাদের সংবিধান, আমাদের সম্মান’ অভিযানের উদ্বোধনে উপরাষ্ট্রপতি
Image

আগামীকাল ‘আমাদের সংবিধান, আমাদের সম্মান’ অভিযানের উদ্বোধনে উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আগামীকাল ২৪ জানুয়ারি ‘আমাদের সংবিধান, আমাদের সম্মান’ অভিযানের উদ্বোধন করবেন। বুধবার নয়াদিল্লির ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতীয় প্রজাতন্ত্রের ৭৫-তম বছর স্মরণে ‘আমাদের সংবিধান, আমাদের সম্মান’-এর উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷
এই অভিযানের লক্ষ্য হল, ভারতের সংবিধানে বর্ণিত নীতিগুলির প্রতি আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করা এবং দেশকে একত্রিত করে এই রকম মূল্যবোধগুলি উদযাপন করা। এই প্রচারাভিযানটি বিচার বিভাগ, আইন ও বিচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে। দেশব্যাপী এই উদ্যোগটি সাংবিধানিক কাঠামোতে বর্ণিত আদর্শগুলিকে বজায় রাখার জন্য গর্ব ও দায়িত্ববোধ জাগানোর জন্য পরিকল্পিত। এটি প্রতিটি নাগরিককে বিভিন্নভাবে অংশগ্রহণের সুযোগ দেবে। বুধবার এই অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) অর্জুন রাম মেঘওয়াল এবং অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামানি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top