News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে উদ্বোধন হল কদমতলার ২৬ তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী ২০২৪
Image

মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে উদ্বোধন হল কদমতলার ২৬ তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী ২০২৪

কদমতলা, ২৩ জানুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার ৫৪ কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চার দিনব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন হয় আজ। এদিন বেলা অনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ প্রদীপ জ্বালিয়ে এই মেলার  উদ্বোধন করেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা, যুব বিষয়ক ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়। 

আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর ত্রিপুরা জেলা যৌথ উদ্যোগে ২৬ তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন হয় আজ। 

দীর্ঘ ২৫বছর ধরে চলছে এই মেলা এবার এই মেলা সরকারি স্বীকৃতি লাভ করে। ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠে ২৬ তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী। 

উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা, যুব বিষয়ক ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উওর জেলার সি এম ও ডঃ অরুণাভ চক্রবর্তী, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, বড়গুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ সহ উপস্থিত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য সদস্যগণ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top