News Flash

  • Home
  • খেলা
  • ম্যাচের সেরা মণিশঙ্কর, মন্দালোকে লিড নিতে পারলো না ত্রিপুরা
Image

ম্যাচের সেরা মণিশঙ্কর, মন্দালোকে লিড নিতে পারলো না ত্রিপুরা

পাঞ্জাব-‌১০৯

ত্রিপুরা-‌৫১/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। প্রতিকূল আবহাওয়া ও মন্দালোকের কারণে নিষ্ফলা ম্যাচ। তীরে এসে তরী’ ডুবলো ত্রিপুরা। মন্দ আলোর জন্য লিড নিতে পারলো না রাজ্যদল। পাঞ্জাবের বিরুদ্ধে। রণজি ট্রফি ক্রিকেটে।‌ মোহালি-‌র আই এস বৃন্দা স্টেডিয়ামে পাঞ্জাবের ১০৯ রানের জবাবে মন্দ আলোর জন্য যখন খেলা বন্ধ হয় তখন ত্রিপুরা ২ উইকেট হারিয়ে ৫১ রান করে। প্রথম ইনিংস শেষ না হওয়ায় দুদলই পেলো ২ পয়েন্ট করে। তবে ত্রিপুরার সান্তনা ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মণিশঙ্কর মুড়াসিং। মরশুমে ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১০। ৭ উইকেটে ৭৮ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ৩১ রান যোগ করার ফঁাকে শেষ তিনটি উইকেট হারায় পাঞ্জাব। একমাত্র নেহাল ওয়াধেরা কিছুইটা লড়াই করে দলকে শতরানের গন্ডি পার করতে সাহায্য করেন। নেহাল ৯৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। ত্রিপুরার পক্ষে মণিসঙ্কর মুড়াসিং ২২ রানে, রাণা দত্ত ২৮ রানে ৩ টি করে এবং পারভেজ সুলতান ৭ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ২২ গজে ঝড় তুলেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। মন্দ আলোর জন্য যখন খেলা শেষ হয় তখন ৭ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৫১ রান করে ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে বিক্রম কুমার দাস ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং দলনায়ক ঋদ্ধিমান সাহা ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ম্যাচটি শেষ হয় অমিমাংশিতভাবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top