News Flash

  • Home
  • দিনের খবর
  • আমি রামের বিরুদ্ধে নই, কিন্তু ওরা সীতার নাম বলে না: মমতা
Image

আমি রামের বিরুদ্ধে নই, কিন্তু ওরা সীতার নাম বলে না: মমতা

কলকাতা, ২২ জানুয়ারি, (হি.স.): রামমন্দিরের বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন সময়ে হরেক যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নারী ক্ষমতায়নের ব্যাপারে বরাবরই সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারে আসার পর একের পর এক নারীকেন্দ্রিক প্রকল্প চালু করেছেন তিনি। রাম মন্দির প্রতিষ্ঠার ইস্যুতে সেই নারী ক্ষমতায়ন সম্পর্কে বিজেপির মানসিকতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা। রাম মন্দির নিয়ে এত কথা বলা হলেও সীতা মাকে নিয়ে কেন কিছু পদক্ষেপ করা হচ্ছে না? সেই বিষয়ে বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী।

পার্ক সার্কাসে সংহতি মিছিলের মঞ্চে সোমবার এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমি রামের বিরুদ্ধ নই। রাম-সীতাকে শ্রদ্ধা করি। কিন্তু তোমরা তো কই সীতার কথা বল না! তোমরা কি নারীবিরোধী? সীতা না থাকলে রাম হয় না। আর কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মায়েরাই জন্ম দেয়।

মমতা বলেন, ১৪ বছর বনবাসে সীতাই রামের সঙ্গে ছিলেন। আবার তাঁকে নিজেকে প্রমাণ করতে অগ্নিপরীক্ষাও দিতে হয়েছিল। আমরা জানি। আমরা তাই নারীশক্তি দুর্গার পুজো করি। রামই সেই দুর্গার পুজো করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে।’’

সোমবারের সংহতি মিছিলের পর বক্তৃতা সভা থেকে মমতা বলেন, ‘যাঁরা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াককে ভেঙে দিতে পারে, তাঁরা কোন মুখ বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারে।’ উল্লেখ্য, কিছুদিন আগেই রেলের নির্মাণ কাজের জন্য দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভেঙে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে রেলের তরফে। বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top