News Flash

  • Home
  • দিনের খবর
  • রামময় অযোধ্যা, রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রতীক্ষায় গোটা দেশ
Image

রামময় অযোধ্যা, রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রতীক্ষায় গোটা দেশ

অযোধ্যা, ২১ জানুয়ারি (হি.স.): প্রতীক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে। সোমবার, ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, একইসঙ্গে মন্দিরের গর্ভগৃহে রামালালার প্রাণ প্রতিষ্ঠাও সম্পন্ন হবে। সমস্ত প্রস্তুতি সমাপ্ত, এবার শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রামমন্দির চত্বরকে, কড়া নিরাপত্তা রয়েছে রামনগরী অযোধ্যাতেও। মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও।

‘প্রাণপ্রতিষ্ঠা’র আর একদিন বাকি। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রস্তুতি পর্বও প্রায় শেষ লগ্নে। সেজে উঠেছে রামের জন্মভূমি। সোমবার দুপুর সওয়া ১২টা থেকে পৌনে ১টার মধ্যে রাম মন্দির উদ্ধোধন হবে বলে মন্দির নির্মাণকারী সংস্থা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানা গিয়েছে। সোমবার মন্দির উদ্বোধন হলেও মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্য এই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানা গিয়েছে, সারা দিনে দু’বার মন্দিরের দরজা খোলা হবে। সকাল ৭টায় মন্দিরের দরজা খোলার পর সাড়ে ১১টার সময় দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। তার পর আবার দুপুর ২টো থেকে দর্শনার্থীরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। সন্ধ্যা ৭টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে।
মন্দিরে দর্শনার্থীদের জন্য সারা দিনে মোট তিন বার আরতির আয়োজন করা হয়েছে। তিনটি আলাদা সময়ে আরতি দেওয়া যাবে। ভোর সাড়ে ৬টা থেকে দর্শনার্থীরা জাগরণ আরতি দিতে পারবেন। দুপুর ১২টা থেকে ভোগ আরতির আয়োজন থাকবে রামমন্দিরে। সন্ধ্যারতি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। দর্শনার্থীরা আরতি দিতে চাইলে তাঁদের নির্দিষ্ট সময়ের চেয়ে ৩০ মিনিট আগে মন্দিরের ক্যাম্প অফিসে পরিচয়পত্র নিয়ে হাজির হতে হবে। সেখান থেকে আরতি দেওয়ার পাস সংগ্রহ করলে তার পর আরতি দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top