News Flash

Image

দায়ের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২১ জানুয়ারি : দায়ের আঘাতে গুরুতর জখম হয়েছেন ষাটোর্ধ এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম ধনিরাম দেববর্মা। ঘটনাটি ঘটেছে

চাম্পাহাওর থানাধীন সুমন্ত পাড়া এলাকায়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেছেন উন্নত চিকিৎসার জন্য।

ঘটনার বিবরণে জানা গেছে, আহত ধনিরাম দেববর্মার সাথে সুধেন্দু দেববর্মার বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক সময় এই বাক বিতণ্ডার ফলে সুধেন্দু দেববর্মা নামে ওই ব্যক্তি দা দিয়ে ধনিরাম দেববর্মার উপর আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গেছে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় আক্রমণ চালিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top