News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগুনে পুড়ে ছাই ৯টি দোকান, ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লক্ষাধিক
Image

আগুনে পুড়ে ছাই ৯টি দোকান, ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লক্ষাধিক

নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ২১ জানুয়ারি : শনিবার গভীর রাতে  আগুনে পুড়ে ছাই হয়ে যায় জুয়েলারি , কাপড় , কম্পিউটার সহ নয়টি দোকান। ঘটনাটি ঘটেছে ফটিকরায় বিধানসভা এলাকায়। ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লক্ষাধিক টাকা।

ঘটনার বিবরণে জানা যায়, হঠাৎ করে এলাকাবাসীরা দেখতে পায় একটি দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে অগ্নি নির্বাপক দপ্তরকে। কাঞ্চন বাড়ি অগ্নি নির্বাপক দপ্তর এবং কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুনকে নিয়ন্ত্রণে আনেন।  ঘটনাস্থলে পৌঁছান ফটিকরায় থানার পুলিশ। এই ধরনের ঘটনা ফটিকরায় বিধানসভায় এলাকায় থমথমে হয়ে যায়।  প্রায় ৭০ লক্ষের অধিক ক্ষতির পরিমাণ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

 এই আগুনে টিনের ছানি পাকা ঘর সহ মালপত্র ভস্মীভূত হয়ে গেছে। কিছু লোকের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কেল নয়তো বা জুয়েলারি আগুন থেকে  সেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আবার কেউ কেউ বলছেন এই অগ্নিকান্ড নাশকতামূলক ও হতে পারে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top