News Flash

  • Home
  • দেশ
  • সংসদীয় গণতন্ত্রে ভারতের সুনাম সমগ্র বিশ্বে বেড়েছে : ওম বিড়লা
Image

সংসদীয় গণতন্ত্রে ভারতের সুনাম সমগ্র বিশ্বে বেড়েছে : ওম বিড়লা

রায়পুর, ২০ জানুয়ারি (হি.স.): সংসদীয় গণতন্ত্রে ভারতের সুনাম সমগ্র বিশ্বে বেড়েছে। আমরা ছত্তিশগড়ের মানুষের আস্থা অর্জন করেছি, তাই নকশাল প্রভাবিত এলাকায়ও ভোট বেড়েছে। বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শনিবার ছত্তিশগড় বিধানসভায় দুই দিনের জ্ঞানদীপ্ত কর্মসূচির শুভসূচনা করেন। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি।

অধ্যক্ষ ওম বিড়লা এদিন বলেছেন, “ছত্তিশগড় আধ্যাত্মিক সংস্কৃতির ভূমি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত শিল্প ও কারুকাজ অত্যন্ত বিশেষ। প্রাকৃতিক সম্পদের দিক থেকেও এই অঞ্চল সমৃদ্ধ। ছত্তিশগড়ের আদিবাসী নীতি সমগ্র দেশকে প্রভাবিত করে। এখানে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে মতবিনিময় করা আমার কাছে আনন্দের।” অধ্যক্ষ ওম বিড়লা আরও বলেছেন, “সরকার যে কোনও দলেরই হোক, কিন্তু বিধানসভার উদ্দেশ্য হল রাজ্যের অগ্রগতি এবং জনগণের কল্যাণ। বিধানসভার মতো গুরুত্বপূর্ণ মঞ্চের যথাযথ ব্যবহার করে আমাদের সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করা উচিত। যখনই দেশ ও রাজ্যের স্বার্থের বিষয় আলোচনার জন্য আসে, তখনই সম্মিলিতভাবে কাজ করুন।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top