News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংহতির নামে হিন্দু বিরোধিতা তৃণমূলের, অভিযোগ দিলীপের
Image

সংহতির নামে হিন্দু বিরোধিতা তৃণমূলের, অভিযোগ দিলীপের

কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): রাজ্যে সংহতির নামে হিন্দু বিরোধীদের এককাট্টা করার চেষ্টা হচ্ছে। শুক্রবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে সংহতি যাত্রার ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু সেই মিছিলে রাজ্যের শান্তির বাতাবরণ ধ্বংস হতে পারে। এই আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু বৃহস্পতিবার মামলাকারী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে মিছিলের অনুমতি দিলেও বেশ কিছু শর্ত দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশের পর মিছিলে আর কোনও বাধা রইল না বলে মনে করা হচ্ছে।

এদিন সংহতি মিছিলে আদালতের অনুমতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”আগে তৃণমূলের মধ্যে সংহতি করুন। আমার মনে হয় না কোনও হিন্দু এই সংহতি মিছিলে যাবে। যার শরীরে হিন্দু রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না। কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষ যাবে। যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী, এই করেই খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এরকম কিছু লোক যাবে। আর যারা সিএএ পাস হওয়ার পর সারা বাংলায় আগুন জ্বালিয়ে ট্রেন, বাস, রেল জাতীয় সড়ক অচল করেছিল, সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে রামের বিরুদ্ধে মিছিল হবে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top