News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেপরোয়া গতির দৌরাত্ম্য! ওডিশার গঞ্জামে স্কুটার ও বাইকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু
Image

বেপরোয়া গতির দৌরাত্ম্য! ওডিশার গঞ্জামে স্কুটার ও বাইকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

ভুবনেশ্বর, ১৯ জানুয়ারি (হি.স.): বেপরোয়া গতির দৌরাত্ম্যে ওডিশায় প্রাণ হারালেন ৫ জন। বৃহস্পতিবার গভীর রাতে ওডিশার গঞ্জাম জেলায় স্কুটার ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। দুর্ঘটনাটি ঘটেছে ভঞ্জনগর ব্লকের অন্তর্গত কেশরী পাটনা গ্রামের কাছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন, সে হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কেশরী পাটনা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই ৩ জন মারা যান, এরপর ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একজনকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহতদের মধ্যে দু’জন বিদ্যুৎ বিভাগের কর্মচারী বলে জানা গিয়েছে।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top