News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘন কুয়াশায় আচ্ছন্ন দিল্লি; প্রভাবিত বিমান পরিষেবা, এখনই মিলবে না রেহাই
Image

ঘন কুয়াশায় আচ্ছন্ন দিল্লি; প্রভাবিত বিমান পরিষেবা, এখনই মিলবে না রেহাই

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে রাজধানী দিল্লি। কুয়াশার পরিমাণ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে বিমান এবং রেল চলাচল ব্যহত হচ্ছে। এর ফলে বিপদে পড়ছেন যাত্রীরা। একইরকম আবহাওয়া থাকল শুক্রবারও। আর তাই এদিনও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। কুয়াশার কারণে একাধিক বিমান দেরিতে ছেড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শুধুমাত্র বিমানের ক্ষেত্রেই নয়, ব্যহত হয়েছে রেল চলাচলও।

এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে এখনই কুয়াশার থেকে রেহাই পাবে না দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। পঞ্জাব ও হরিয়ানায় এমনই আবহাওয়া থাকবে আগামী ৫ দিন। থাকবে শীতের দাপটও। ঘন কুয়াশার কারণে শুক্রবার দৃশ্যমানতা কমে যায় পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান প্রভৃতি রাজ্যে।

Releated Posts

মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন আগামী ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে তাদের বিভিন্ন ব্যবসা…

ByByNews Desk Jun 25, 2026

মাচাইলের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে ১৪০ ফুট বেইলি সেতু নির্মাণ করল বিআরও

জম্মু, ২৫ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার দুর্গম মাচাইল অঞ্চলের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল…

ByByNews Desk Jun 25, 2026

বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন

সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…

ByByNews Desk Jun 25, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top