News Flash

Image

ত্রিপুরায় ৪৬তম ককবরক ভাষা দিবস উদযাপন

আগরতলা, ১৯জানুয়ারি : জনজাতি গোষ্ঠীর জন্য ককবরক ভাষাকে আগামীদিনে আরও শক্তিশালী করা হবে। শুধু তাই নয়, তাঁদের জন্য সরকার শিক্ষা থেকে শুরু করে সমস্তকিছু অগ্রাধিকারের ভিক্তিতে দেখছে। ককবরক ভাষা দিবসে একথা দ্ব্যর্থহীন ভাষায় বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

প্রসঙ্গত, আজ ত্রিপুরায় ৪৬ তম ককবরক ভাষা দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। রাজ্যে এই দিনটিকে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত করা হচ্ছে। এ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। শুক্রবার সকালেএই উপলক্ষ্যে সুন্দর একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর  মানুষ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ওই শোভাযাত্রায় সামিল হয়েছেন। রাজধানী আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রার সূচনা হয়েছে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে এসে তা সমাপ্ত হয়েছে।

Releated Posts

বর্ষায় বিদ্যুৎ পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে বিদ্যুৎ নিগমে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: বর্ষাকালে রাজ্যের কোথাও যেন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন…

ByByReshmi Debnath Jul 7, 2026

পাইলট প্রকল্পে পেপারলেস হাসপাতাল, সফল হলে রাজ্যের সব সরকারি হাসপাতালে চালু হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তুলতে পেপারলেস হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরীর…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026
Scroll to Top