News Flash

  • Home
  • প্রধান খবর
  • এসএসসি দুর্নীতির তদন্তেও তৎপর ইডি, প্রসন্ন রায়ের ফ্ল্যাট-সহ সাত জায়গায় চলছে তল্লাশি
Image

এসএসসি দুর্নীতির তদন্তেও তৎপর ইডি, প্রসন্ন রায়ের ফ্ল্যাট-সহ সাত জায়গায় চলছে তল্লাশি

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা, এই ঠিকানাগুলির মধ্যে রয়েছে প্রসন্ন রায়ের ফ্ল্যাটও। প্রসন্ন রায় হলেন প্রাথমিকের নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া ‘মধ্যস্থতাকারী’।

প্রসন্নের পাশাপাশি একসময় তাঁর সহকারী প্রদীপের বাড়িতেও হানা দিয়েছে ইডি। প্রদীপের বাড়ি ছাড়াও ইডির তদন্তকারীরা নয়াবাদ এলাকায় রোহিত ঝা নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন। ইডি সূত্রে খবর, এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’-র তদন্তেই বৃহস্পতিবার কলকাতার ৬-৭টি জায়গায় হানা দিয়েছেন তাঁরা। ইডি-র আধিকারিকদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ জওয়ানেরা।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top