News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৯-২৩ জানুয়ারি দুই দেশ সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, উগান্ডা ও নাইজেরিয়ায় রয়েছে কর্মসূচি
Image

১৯-২৩ জানুয়ারি দুই দেশ সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, উগান্ডা ও নাইজেরিয়ায় রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): দুই দেশ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ১৯-২৩ জানুয়ারির মধ্যে উগান্ডা ও নাইজেরিয়ায় যাবেন এস জয়শঙ্কর। এই দুই দেশে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ১৯-২০ জানুয়ারি উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিতব্য জোট-নিরপেক্ষ আন্দোলনের ১৯-তম শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। শীর্ষ সম্মেলনের আগে মন্ত্রী পর্যায়ের এবং ঊর্ধ্বতন আধিকারিক পর্যায়ের আলোচনা হবে।

বিদেশ প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং জোট-নিরপেক্ষ আন্দোলনে, বিদেশ মন্ত্রীদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করছেন, যা জোট-নিরপেক্ষ আন্দোলন শীর্ষ সম্মেলনের আগে হবে। বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন ২১-২২ জানুয়ারি কাম্পালায় অনুষ্ঠিত জি-৭৭ তৃতীয় দক্ষিণ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ২১-২৩ জানুয়ারি নাইজেরিয়া সফরে যাবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top