News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গত ৪৮ ঘন্টায় ত্রিপুরায় করোনায় সংক্রমিত ১৪ জন, সুস্থ হয়েছেন ৭ জন, সক্রিয় রোগী বেড়ে ২১
Image

গত ৪৮ ঘন্টায় ত্রিপুরায় করোনায় সংক্রমিত ১৪ জন, সুস্থ হয়েছেন ৭ জন, সক্রিয় রোগী বেড়ে ২১

আগরতলা, ১৮ জানুয়ারি : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে আরও বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টায় ত্রিপুরায় ১৪ জন করোনা আক্রান্ত হয়েছে। অন্যদিকে, গতকাল ৭ জন রোগী সুস্থ হয়েছেন।ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ৪৮ ঘণ্টায় আর টি পিসিআরের মাধ্যমে ২০৫ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ৬৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে হয়েছে ২.৬৪ শতাংশ। এদিকে, গতকাল সুস্থ হয়েছেন ৭ জন । ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২১ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮০৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০৪৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় পশ্চিম ত্রিপুরা জেলায় ৯ জন, ঊনকোটি জেলায় ৩ জন, সিপাহিজলা জেলায় ১ জন এবং উত্তর জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি চার জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top