News Flash

  • Home
  • প্রধান খবর
  • চলে গেলেন বিখ্যাত সাংবাদিক ‘মিস্টার উইম্বলডন’, শোকের ছায়া টেনিস অঙ্গনে
Image

চলে গেলেন বিখ্যাত সাংবাদিক ‘মিস্টার উইম্বলডন’, শোকের ছায়া টেনিস অঙ্গনে

মেলবোর্ন, ১৮ জানুয়ারি (হি.স.): পেশাদার ক্রীড়া সাংবাদিক হিসেবে মাইক ডিকসন নিযুক্ত ছিলেন ৩৮ বছর। এই দীর্ঘ বছর সাংবাদিকতার ক্যারিয়ারে বিশ্বের প্রায় ৫০টি দেশে ৩০টিরও বেশি খেলা কভার করেছেন। বিশেষ করে টেনিস অঙ্গনে তার পরিচয় ছিল একটু বেশি। উইম্বলডন নিয়ে তার ভালবাসা ছিল বেশি। তাই ডেইলি মেইলে ‘মিস্টার উইম্বলডন’ নামে ডাকা হতো তাঁকে।

টেনিসের ভালোবাসার টানে নতুন বছরে প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন কাভার করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভালোবাসার অ্যাসাইনমেন্টে এসে চলে গেলেন তিনি। মেলবোর্নে বুধবার মারা গিয়েছেন খ্যাতিমান এই ব্রিটিশ সাংবাদিক ডিকসন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। টেনিসে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে রন বুকম্যান মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড জিতেছেন। বেশ কিছু বইও লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বব উইলিসকে নিয়ে লেখা ‘অ্যা ক্রিকেটার অ্যান্ড অ্যা জেন্টেলম্যান’, উদীয়মান টেনিস তারকা এমা রাদুকানুকে নিয়ে লেখা ‘হোয়েন টেনিস কেম হোম’ ইত্যাদি। আগামী ২৭ জানুয়ারি মেলবোর্নে বসেই তিনি তার ৬০-তম জন্মদিন পালন করতেন। কিন্তু সেটা আর হলো না। ডিকসনের আকস্মিক মৃত্যুতে টেনিস অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top