News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী পাঠ্যক্রম ও শিক্ষক স্বল্পতা দূরীকরণ সহ ৬ দফা দাবিতে উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির
Image

জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী পাঠ্যক্রম ও শিক্ষক স্বল্পতা দূরীকরণ সহ ৬ দফা দাবিতে উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির

আগরতলা, ১৮জানুয়ারি : রাজ্যে জাতীয় শিক্ষা নীতি-২০২০ চালু হলেও সেই মোতাবেক পাঠ্যক্রম শুরু করতে পারেনি সরকার। শুধু তাই নয়, অনেক কলেজ ও বিদ্যালয় শিক্ষক স্বল্পতার কারণে ধুঁকছে। এই সমস্ত গুরুতর অভিযোগ এনে তার প্রতিকারের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি আজ উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছে। 

কমিটির অভিযোগ, ত্রিপুরায় জাতীয় শিক্ষা নীতি-২০২০ চালু করা হয়েছে ঠিকই। কিন্তু তড়িঘড়িতে সেই শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যক্রম এখনো পর্যন্ত চালু হয়নি। এমনকি বহু বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার জন্য ঠিক মতো পড়াশুনা হচ্ছে না। কমিটির আরও অভিযোগ, কিছু কলেজে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। সেখানে শিক্ষক স্বল্পতা এবং সিলেবাস সঠিক না হওয়ায় মাস্টার ডিগ্রি কোর্স বন্ধ হওয়ায় পথে। এছাড়া এমবিবি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বিষয়ে শাখা নেই। কমিটির দাবি এমবিবি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বিষয়ে শাখা খোলা এবং শিক্ষক নিয়োগ করা হোক। তাই আজ তারা ৬ দফা দাবিতে উচ্চ শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে।–

Releated Posts

দোকানে দুঃসাহসিক চুরি, উধাও ২৫টি ব্যাটারি ও নগদ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের রাজবাড়ি এলাকায় ফের একটি দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

কমলাসাগরে রাস্তার কাজ বন্ধের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ৮ জুলাই : কমলাসাগর বিধানসভার ডুকলী ব্লকের অন্তর্গত ফুলতলী গ্রাম পঞ্চায়েতের গাবতলী এলাকায় একটি গ্রামীণ রাস্তার নির্মাণকাজ…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

স্মার্ট মিটার, বিদ্যুৎ সংকট ও আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কংগ্রেসের তীব্র আক্রমণ

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা, স্মার্ট মিটার প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা এবং সাম্প্রতিক অপরাধমূলক ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 8, 2026

প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরব সিপিআই(এম), পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর প্রতাপগড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআই(এম)।…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top