News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাম মন্দিরের গর্ভগৃহে আগমণ রামলালার, যথোচিত ধর্মীয় মর্যাদায় চলছে পূজার্চনা
Image

রাম মন্দিরের গর্ভগৃহে আগমণ রামলালার, যথোচিত ধর্মীয় মর্যাদায় চলছে পূজার্চনা

অযোধ্যা, ১৮ জানুয়ারি (হি.স.): অযোধ্যার রামমন্দিরে রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে আগামী সোমবার, ২২ জানুয়ারি। তার আগে বৃহস্পতিবার ভোররাতে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসা হল ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা করা নির্বাচিত রামলালার মূর্তিটিকে। ১৫০ থেকে ২০০ কেজি ওজনের কালো রঙের মূর্তিটিকে একটি ক্রেনের মাধ্যমে ট্রাক থেকে নামানো হয়। তার আগে বুধবার সন্ধ্যায় একটি শোভাযাত্রা করে মূর্তিটিকে মন্দিরের মূল ফটক পর্যন্ত নিয়ে আসা হয়।

গর্ভগৃহে ‘রামলালা’ প্রবেশ করার আগে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। রামমন্দির নির্মাণ এবং তার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, শুভ মুহূর্ত দেখে ‘রামলালা’র মূর্তিকে গর্ভগৃহের মূল বেদীতে বসানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রুপো দিয়ে নির্মিত ‘রামলালা’র আর একটি মূর্তিকে নিয়ে মন্দির চত্বরে শোভাযাত্রা বেরোয়। হয় ‘কলস পুজো’। গর্ভগৃহে প্রবেশের পর যথোচিত ধর্মীয় মর্যাদায় রামলালার পূজার্চনা করা হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top