News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ৪টি শিশু ও ৩ মহিলার মৃত্যু
Image

ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ৪টি শিশু ও ৩ মহিলার মৃত্যু

ইসলামাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর এ বার ইরানের উপর পাল্টা হামলা চালাল পাকিস্তান। ইরান সীমান্তের অভ্যন্তরে সন্ত্রাসী আস্তানাকে নিশানা করে হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের সিয়েস্তান-ও-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সমন্বিত সামরিক হামলা চালানো হয়েছে। ইরানের ভূখণ্ডে পাক হামলায় ৪টি শিশু এবং তিন জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

গত সোমবার ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে সেই হামলা চালানো হয় বলে দাবি তাদের। পরে পাকিস্তান সরকার জানিয়েছিল, কোনও উস্কানি ছাড়ায় বালুচিস্তানে হামলা চালিয়েছে ইরান এবং তা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের নীতির পরিপন্থী। এবার ইরানে প্রত্যাঘাত চালাল পাকিস্তান।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top