News Flash

  • Home
  • প্রধান খবর
  • আত্মসমর্পণের জন্য সময় চাইল বিলকিস মামলার ৩ দোষী, আর্জি শুনতে সম্মত শীর্ষ আদালত
Image

আত্মসমর্পণের জন্য সময় চাইল বিলকিস মামলার ৩ দোষী, আর্জি শুনতে সম্মত শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিলকিস বানো মামলার ৩ দোষী, মোট ১১ জন দোষীর মধ্যে ৩ জন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। শীর্ষ আদালতের কাছে এই ৩ দোষীর আর্জি, জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের জন্য তাদের যেন সময় দেওয়া হয়। সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতে সম্মত হয়েছে। এ বিষয়ে সর্বোচ্চ আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান ৩ দোষী, যেহেতু জেল কর্তৃপক্ষের কাছে তাদের আত্মসমর্পণের দিন শেষ হচ্ছে আগামী ২১ জানুয়ারি।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ অগস্ট ৭৬-তম স্বাধীনতা দিবসে বিলকিসকাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। তার আগে, মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতে গুজরাত সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। গুজরাত সরকার ১১ অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করেছিল। জেলে ‘ভাল আচরণ’ করার কারণে ১১ জনকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের ছাড়পত্রও মিলেছিল। মুক্তির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই অপরাধীদের সংবর্ধনা দিয়েছিলেন বলে অভিযোগ। মেয়াদ শেষ হওয়ার আগে ওই ১১ জন ধর্ষকের মুক্তির বিরোধিতা করে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিলেন বিলকিস বানো। কিছু দিন আগে সেই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১১ জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত সরকার, তা এক্তিয়ার বহির্ভূত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে তাই জেলেই ফিরতে হবে ওই ১১ জনকে। এবার সেই ১১ জনের মধ্যে ৩ জন জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top