News Flash

  • Home
  • খেলা
  • রাজের ৬ উইকেট, শতদলকে হেলায় হারিয়ে ১ম জয় মডার্ন একাডেমীর
Image

রাজের ৬ উইকেট, শতদলকে হেলায় হারিয়ে ১ম জয় মডার্ন একাডেমীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। প্রথম জয়ের স্বাদ পেল মডার্ন ক্রিকেট একাডেমি। হারিয়েছে শতদল সংঘ কে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের দশম দিনের খেলায় আজ, বুধবার এ-গ্রুপে মডার্ন ক্লাব নিজেদের তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে। এর আগে পরপর দুটি ম্যাচে যথাক্রমে চাম্পামুড়ার কাছে ৭ উইকেটে এবং জিবি প্লে সেন্টার এর কাছে ৮ উইকেটে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে। তবে আজ, বুধবার রানীরবাজার ক্রিকেট গ্রাউন্ডে সকাল সাড়ে দশটায় খেলা শুরুতে টস জিতে  শতদল সংঘ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মডার্ন ক্রিকেট একাডেমী সীমিত ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌম্যজিৎ সরকারের দুর্দান্ত ১১৭ রান উল্লেখযোগ্য। সৌম্যজিৎ ৯৮ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাকিয়ে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে শতদল সংঘ ব্যাট করতে নামলে বিশেষ করে রাজ পালের বোলিং ছোবলে শতদল সংঘের ছেলেরা অল্পতেই হার মেনে নেয়। ২৭.১ ওভার খেলে ৫৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। রাজ একাই ছটি উইকেট তুলে নেয় মাত্র ৮ রানের বিনিময়ে। এর সুবাদে রাজ ম্যাচের সেরার স্বীকৃতিও পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top