News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া মজুরির দাবীতে নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাফাই কর্মীরা
Image

বকেয়া মজুরির দাবীতে নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ সাফাই কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ১৭ জানুয়ারি : বকেয়া মজুরির দাবীতে নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। ঘটনাটি ঘটেছে অমরপুর নগর পঞ্চায়েতে বুধবার। এদিন সকাল ৭ টা থেকে নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এদিকে বিক্ষোভের খবরে ঘটনাস্থলে ছুটে এসেছেন বীরগঞ্জ থানার পুলিশ ও নগর পঞ্চায়েতের আধিকারিকেরা। তাদের বুঝিয়েও আন্দোলন বন্ধে একপ্রকার ব্যর্থ হয়েছেন আধিকারিকেরা।

আন্দোলনকারীদের অভিযোগ তারা প্রতিদিন নগর পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করে এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছুকেই উপেক্ষা করে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে তাদের বেতন দিতে গেলে প্রতি মাসের তাল বাহানা করেন নগর পঞ্চায়েতের আধিকারিকরা। বার বার আধিকারিকদের সঙ্গে কথা বলেও মিলছে না সুরাহা। তাই বাধ্য হয়ে এদিন তারা মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও দীর্ঘ সময় পরে নগর পঞ্চায়েতের আধিকারিকদের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন সাফাই কর্মীরা।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top