News Flash

  • Home
  • খেলা
  • ডেইলি দেশের কথা-র বিশ্বকাপ ক্যুইজের পুরস্কার বিতরণ সম্পন্ন
Image

ডেইলি দেশের কথা-র বিশ্বকাপ ক্যুইজের পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে  ডেইলি দেশের কথার বিশ্বকাপ ক্যুইজের পুরস্কার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বেলা সাড়ে দশটা থেকে স্থানীয় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ প্রোগ্রামে প্রাথমিক পর্যায়ে ছত্রিশ জন অংশগ্রহণকারী থেকে চূড়ান্ত পর্যায়ে ১০ জনকে বাছাই করে নেওয়া হয়েছিল। তাঁদের থেকে ধাপে ধাপে সমগ্র কুইজ অনুষ্ঠান শেষে প্রথম পাঁচজন তথা রঞ্জন পাল প্রথম, অভিজিৎ দেবনাথ দ্বিতীয়, সৈকত চৌধুরী তৃতীয়, বিবেক চক্রবর্তী চতুর্থ এবং দিলীপ কুমার রায় পঞ্চম পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক জিতেন্দ্র চৌধুরী,  নির্মল বিশ্বাস, ক্রীড়াবিদ কমল সাহা এবং অর্জুন মন্টু দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top