News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেবোলাল গার্লোসাই উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মুখ্য কার্যনিৰ্বহী সদস্য হওয়ার পথে
Image

দেবোলাল গার্লোসাই উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মুখ্য কার্যনিৰ্বহী সদস্য হওয়ার পথে

হাফলং (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মুখ্য কার্যনিৰ্বহী সদস্য হওয়ার পথে এগিয়ে রয়েছেন দেবোলাল গার্লোসা। সব কিছু ঠিকঠাক থাকলে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পরবর্তী মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য পদে পুনরায় বসতে চলছেন দেবোলাল।

পার্বত্য পরিষদের নির্বাচনের আগে প্ৰচারে এসে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন, দেবোলাল গার্লোসাই হচ্ছেন পরবর্তী মুখ্য কার্যনির্বাহী সদস্য। তবে কবে নাগাদ মুখ্য কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হবেন বা পরিষদ গঠন হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

অবশ্য পরিষদের অধ্যক্ষ ও মুখ্য কার্যনির্বাহী সদস্য নির্বাচনের আগে পার্বত্য পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যদিও এখন পর্যন্ত পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান কবে নাগাদ অনুষ্ঠিত হবে তাও ঠিক হয়নি। তবে অসমের রাজ্যপাল বিজ্ঞপ্তি জারি করার পর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

এদিকে বিজেপির এক সূত্রে জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি পারিষদদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে রাজ্যপালের বিজ্ঞপ্তির উপর। কারণ বর্তমানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মেঘালয় ও অসম সফরে রয়েছেন। আগামীকাল বুধবার ডিফুতে কার্বি যুব উৎসবে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। তাই রাষ্ট্রপতির ভ্রমণসূচি শেষ হওয়ার পরই হয়ত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের দিন-তারিখ ঘোষনা করে বিজ্ঞপ্তি জারি করতে পারেন রাজ্যপাল।

উল্লেখ্য, ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮টি আসনের মধ্যে ২৫টি আসনে বিজেপি জয়লাভ করে পুনরায় ক্ষমতায় ফিরেছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top