News Flash

  • Home
  • দিনের খবর
  • “এখন থেকে আমার এজলাসে বাংলাতেও শুনানি হবে”— বিচারপতি গঙ্গোপাধ্যায়
Image

“এখন থেকে আমার এজলাসে বাংলাতেও শুনানি হবে”— বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : “কারও যদি ইংরেজিতে কথা বলতে অসুবিধা থাকে তাহলে আমি বাংলাতেই শুনানি শুনব। বাংলা ভাষার কথা বলাটা অত্যন্ত জরুরি। এখন থেকে আমার এজলাসে বাংলাতেও শুনানি হবে।”

সোমবার হাইকোর্টে এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রের খবর, এই সঙ্গে ওই মামলার নির্দেশের কপি দেখতে গিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের সমালোচনা করেন বিচারপতি। তিনি বলেন, “সব ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ সঠিক নির্দেশ দিচ্ছে না।”

কোন মামলা? আদালত সূত্রে জানা গেছে, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিছু পুরনো মামলার শুনানি চলছিল। সেই সময় এজলাসে এক যুবককে হাতজোড় করে থাকতে দেখে বিচারপতি জানতে চান, “আপনি হাতজোড় করে দাঁড়িয়ে আছেন কেন?”

জবাবে ওই যুবক বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানান, তিনি ইংরেজি বোঝেন না। বোনের বিয়ের জন্য আড়াই লাখ টাকা জমিয়েছিলেন। একটি মামলায় তাঁর কাছ থেকে আইনজীবী ভুল বুঝিয়ে মামলা ফাইল করার জন্য এক লাখ টাকা নেয়। আদালতের নির্দেশের কপি তোলার জন্য পরে আরও এক লাখ টাকা নেওয়া হয়। তারপরেও মামলায় সুবিচার পাননি বলে বিচারপতির কাছে অভিযোগ জানান ওই যুবক।

এর পরেই বিচারপতি বলেন,“এখন থেকে আমার এজলাসে বাংলাতেও শুনানি হবে”।

Releated Posts

সন্ত্রাস-যোগের মামলায় সোপোরে ২৬টি জায়গায় তল্লাশি জম্মু-কাশ্মীর পুলিশের

শ্রীনগর, ৯ আগস্ট (আইএএনএস): নিষিদ্ধ জামাত-ই-ইসলামি (জেইআই)-র বিরুদ্ধে ইউএপিএ মামলার তদন্তে রবিবার জম্মু-কাশ্মীরের সোপোরে একসঙ্গে ২৬টি জায়গায় তল্লাশি…

ByByNews Desk Aug 9, 2026

উত্তরপ্রদেশে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে যুবকদের নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু যোগীর

লখনউ, ৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের আওতায় উত্তরপ্রদেশে রবিবার ‘যুবকদের সঙ্গে তিরঙ্গা যাত্রা’ কর্মসূচির সূচনা…

ByByNews Desk Aug 9, 2026

সমন্বয় বাড়াতে জেলা পর্যবেক্ষকদের বাড়তি ক্ষমতা দিল বঙ্গ বিজেপি

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): জেলা কমিটির পদাধিকারীদের সঙ্গে সংশ্লিষ্ট জেলার সাংসদ ও বিধায়কদের মধ্যে আরও ভালো সমন্বয় নিশ্চিত…

ByByNews Desk Aug 9, 2026

পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস কালার প্রদান অমিত শাহের

পুদুচেরি, ৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পুদুচেরি পুলিশকে মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্টস কালার’ প্রদান…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top